কুলাউড়া প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০১৫ ১৯:১১

কুলাউড়ায় নারীর কারাদণ্ড

কুলাউড়ায় আলেয়া বেগম (৩০) নামে এক নারীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সে সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকার নুর ইসলামের স্ত্রী।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসানের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত করে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণ ব্যবসার সাথে জড়িত থাকার দায়ে আলেয়া বেগমকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়।

আটকের পর তার কাছ থেকে নকল স্বর্ণ ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

এসময় কুলাউড়া থানার এস আই ফরিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের স্টেনো বিনয় চন্দ্র দেব প্রমুখ।

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান সিলেটটুডে ২৪ ডটকমকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত