০১ সেপ্টেম্বর, ২০২২ ২০:১৬
বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্য বৃদ্ধি, ভোলা ও নারায়নগঞ্জে বিএনপি নেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে ভানুগাছ রেলওয়ে স্টেশন থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভানুগাছ বাজার সড়ক প্রদক্ষিণ করে ১০ নম্বর রোডে আসলে কমলগঞ্জ থানা পুলিশ বাধা দেয়। পুলিশী বাধার মুখে বিক্ষোভ মিছিলটি এখানে শেষ করে পথসভা করে।
জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী তৈমুরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া শফি, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু ইব্রাহীম জমসেদ, জেলা বিএনপির সদস্য ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাবু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলম পারভেজ চৌধুরী সোহেল, অ্যাডভোকেট আব্দুল আহাদ, বিএনপি নেতা এনামুল হক শামীম, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর মুন্না রানা, মেশকাত হোসেন শাহীন, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সাজ্জাদ পারভেজ চৌধুরী মনি, বিএনপি নেতা ইয়াকুব আলী সিরাজী শহীদ, শফিকুর রহমান প্রমুখ। এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য