তাহিরপুর প্রতিনিধি:

০২ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৩

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত, আহত ১

সুনামগঞ্জের তাহিরপুরের সীমান্ত এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত আব্দুল্লাহ উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনধপুর গ্রামের মৃত কাইয়ুমের ছেলে।

এ ঘটনায় শাহনুর মিয়া (২০) নামে নিহতের এক মামাত ভাই গুরুতর আহত হয়েছেন। শাহনুর শ্রীপুর উত্তর ইউনিয়নের বিনধপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। তারা কয়লা ও পাথর ডিপোতে শ্রমিকের কাজ করতেন।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসীরা জানায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন বাগলী বাজারে উত্তর শ্রীপুর ইউনিয়নের বাগলী বাজারে ইউপি সদস্য মো. শাহজাহান খন্দকারের একটি ভবনের তালা ভেঙে আব্দুল্লাহ ও শাহনুর দুই যুবক ছাদের উপরে উঠেন। ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তারে অসাবধানতাবশত হাত লাগলে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আব্দুল্লাহ মারা যায়। এসময় তাকে বাঁচাতে গিয়ে সঙ্গে থাকা মামাত ভাই শাহনুর মিয়া গুরুত্বর আহত হয়। সাথে সাথে স্থানীয় ব্যবসায়ীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাহিরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে উত্তর শ্রীপুর ইউপি সদস্য মো. শাহজাহান খন্দকার বলেন, আমার ছোট ভবনটির ছাদে উঠার গেইটে তালা বদ্ধ থাকে। এই দুই যুবক সবার অগোচরে তালা ভেঙে উপরে প্রবেশ করে দুর্ঘটনার শিকার হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত