তাহিরপুর প্রতিনিধি:

০২ সেপ্টেম্বর, ২০২২ ২২:১৮

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাহিরপুরে র‍্যালি ও সভা

বিএনপির ৪৪তম প্রতিষ্ঠবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য আক্তার হোসেন ও তাহিরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল কালামের যৌথ সঞ্চালনায় এবং সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ও তাহিরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সদস্য আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনিসুল হক।

বিশেষ অতিথি ছিলেন তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু ভাস্কর রায়, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সায়েম, বালিজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মিয়া, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিন আলম মেম্বার, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব, তাহিরপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল ইসলাম শফিকুল ইসলাম, তাবারক হোসেন মোল্লা, জিউয়ার রহমান আখঞ্জী, সুমন আহমেদ, বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বশির আহমেদ, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন, আল আমীন হুদা, তাহিরপুর উপজেলা যুবদলের সদস্য আবু তাহের, শাহ আলম সবুজ মিয়া, শাহিন আলম, উপজেলা যুবদল নেতা জিল্লুর রহমান, হারিছ উদ্দিন, আব্দুল বারিক, মালু মিয়া, তাহিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সাফাকুল ইসলাম আফজাল, তাহিরপুর উপজেলা মৎসজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আল আমীন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত