নিজস্ব প্রতিবেদক

০৩ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৪৭

চা শ্রমিকদের কাছ থেকেই জীবনের সবচেয়ে দামি উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের উপহার দেয়া সোনার বালা হাতে দিয়েই তাদের সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকেলে ভার্চুয়ালি এই মতবিনিময় সভা শুরু হয়। এতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম থেকে চা শ্রমিকরা অংশ নিয়েছেন।

মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা গণভবনে এসেছিলেন আমার জন্য উপহার নিয়ে। আমার জীবনে এতো দামি উপহার, এতো সম্মান আর কখনো পাই নি। আপনারা একটাকা দুইটাকা করে জমিয়ে এটা দিয়েছেন। এটা আমার জীবনের এক পরম উপহার।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আপনাদের দেয়া উপহার আজকেও আমি হাতে পরে আছি।

এসময় নিজের হাতের বালা শ্রমিকদের দেখান প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, চা শ্রমিকদের কাজেরক্ষেত্র ভিন্ন। তাদের সমস্যাগুলো ভিন্ন। আমরা সরকারে আসার পর তাদের সমস্যা সমাধান করতে উদ্যোগী হই। আজকে আপনারা এদেশের নাগরিক।বঙ্গবন্ধুর কল্যাণে চা শ্রমিকরা অধিকার ফিরে পায়। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আপনাদের প্রতি আমার একটা বিশেষ দায়িত্ব রয়েছে বলে।মনে করি।

তিনি বলেন, চা শিল্প আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইটা যেমন দেখতে সুন্দর তেমন অর্থকরীও।

প্রধানমন্ত্রী বলেন, আজকে আপনাদের কথা শুনবো। এরপর যখন আসতে পারবো, আপনাদের সাথে দেখা করব।

আপনার মন্তব্য

আলোচিত