সিলেটটুডে ডেস্ক:

১৭ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৪

সরকার গণঅধিকার পরিষদের উত্থান ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত: আব্দুন নুর

বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় উপ-কমিটির প্রধান সমন্বয়ক আব্দুন নুর তালুকদার বলেছেন, ক্ষমতাসীন দলের দেউলিয়াত্বের রাজনীতি ও বিরোধী দলের ব্যর্থ রাজনীতির ফলে দেশ ও জনগণ এখন গভীর সংকটের মধ্যে আছে। এই সংকট মোকাবেলায় গণঅধিকার পরিষদের আহ্বায়ক অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব ভিপি নুরুল হক নূরের নেতৃত্বে নেতাকর্মীরা মাঠে নেমেছেন। তারা দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ১৮ কোটি জনগণের অধিকার আদায়ে লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। যার কারণে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে গণঅধিকার পরিষদের ডাকে সাড়া দিয়েছে। ফলে সারা দেশে গণঅধিকার পরিষদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।

তিনি শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের জিম্মি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবদুল আজিজ।

তিনি আরও বলেন, গণজোয়ার দেখে সরকার গণঅধিকার পরিষদের উত্থান ঠেকাতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা নানা অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু সরকারের এসব ষড়যন্ত্র ও হুমকি-ধমকি উপেক্ষা করে গণঅধিকার পরিষদ তাদের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। তাই সাধারণ মানুষকে সরকারের এসব প্রপাগান্ডা ও ষড়যন্ত্র রুখতে সজাগ দৃষ্টি রাখতে হবে। পাশপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে অবৈধ সরকারকে লাল কার্ড দেখিয়ে মাঠ আউট করতে হবে।

গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব সাইফুর রহমান রেজা ও ছাত্র অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান রুমেলের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব অপু রায়হান, যুগ্ম সদস্য সচিব জুবায়ের আহমেদ শুভ, বদরুল ইসলাম, রেজাউল করিম ও সুমন আহমদ, সদস্য পারভেজ আহমেদ, রুমান আহমেদ, সেলিম আহমেদ, আব্দুস শুকুর, রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা পেশাজীবী অধিকার পরিষদেরর আহবায়ক আফজাল হোসাইন, মৌলভীবাজার যুব অধিকার পরিষদের সাবেক জেলা আহ্বায়ক জুবায়ের আহমেদ সজিব, মৌলভীবাজার ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন ফেরদৌস, প্রচার সম্পাদক হাফিজ সুমন আহমদ।

এসময় পরিষদের সদস্য শামিম আহমেদ, আজাদ আহমেদ, ছয়ফুল ইসলাম, জাকির হোসেন, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, ইয়াসিন আলী, মুজিবুর রহমান, সিরাজ উদ্দিন, তুহিন আহমেদ, হাসান আহমেদ, শাহাব উদ্দীন, শামছুল হক, মুহিবুর রহমান, সহিদুর রহমান, দেলোয়ার হোসেন, সোহাগ আহমেদ, ফাহিম আহমেদ, আবদুল লতিফসহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত