কুলাউড়া প্রতিনিধি

২২ ডিসেম্বর, ২০১৫ ২০:০২

বিধিবহির্ভূত ‘শোডাউন’, কুলাউড়ায় আ’লীগের বিদ্রোহী প্রার্থীকে জরিমানা

পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুলাউড়ায় মেয়র পদে আ’লীগের বিদ্রোহী প্রার্থী শফি আলম ইউনুছকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২২ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।


সূত্রে জানা যায় , মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মেয়র পদে আ’লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী শফি আলম ইউনুছের (নারিকেল প্রতীকের) সমর্থনে শহরের প্রধান সড়ক দিয়ে তাঁর কর্মী-সমর্থনকারীরা শতাধিক লোকজন নিয়ে শোডাউন করা চেষ্টা করেন। এ সময় শফি আলম ইউনুছের চার সমর্থনকারীকে শোডাউনের দায়ে ২০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন ও সহকারী রিটার্নিং কর্মকর্তা কর্মকর্তা জিল্লুর রহমানের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হচ্ছে। মঙ্গলবার রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তা জিল্লুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত