নিজস্ব প্রতিবেদক:

২১ সেপ্টেম্বর, ২০২২ ০০:১৬

সিলেটে মাদক মামলায় আসামির যাবজ্জীবন

সিলেটে মাদক মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার সিলেটের বিশেষ জেলা ও দায়রা জজ (জননিরাপত্তা ট্রাইব্যুনাল) প্রশান্ত কুমার বিশ্বাস এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী (৪০) নেত্রকোনার মহিষবের আগিয়া বাজার পূর্বধলা এলাকার বাসিন্দা।

তিনি রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে আরেক আসামি খালাস পেয়েছেন। তার নাম লিটন মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের জননিরাপত্তা ট্রাইব্যুনালের স্পেশাল পিপি মো. মফুর আলী।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ১৩ নভেম্বর সিলেট নগরের তালতলা এলাকার গুলশান হোটেল থেকে ৪০০ গ্রাম হেরোইনসহ চারজনকে আটক করে র‌্যাব। পরে র‌্যাবের এসআই জাহিদুর রহমান সিলেট কোতোয়ালি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।

পুলিশ মামলার তদন্ত করে ২০১৪ সালের ২০ জানুয়ারিতে মোহাম্মদ আলী ও লিটন মিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আজ আদালতের বিচারক এ রায় দেন। তবে দণ্ডপ্রাপ্ত এবং খালাসপ্রাপ্ত দুই আসামিই বর্তমানে পলাতক।

পিপি মফুর আলী বলেন, মাদক মামলায় ১০ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত