নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০১৫ ১৪:২৭

‘টাইমস্কেল ও সিলেকশন গ্রেড’ পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন

সরকারি চাকুরীজীবীদের টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ৬ দফা দাবিতে দাবীতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিসিএস ও ২৬ ক্যাডার এবং প্রকৃচি।

সকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিসিএস ও ২৬ ক্যাডার এবং প্রকৃচি’র শতাধিক সদস্য অংশ নেন।

মানববন্ধন অংশগ্রহণকারীরা নতুন পে-স্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহালের দাবী জানান। উপজেলা প্রশাসনে বিসিএস কর্মকর্তাদের বেতন উত্তোলনে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর বাধ্যতামূলক করে দেয়া সরকারী সিদ্ধান্তেরও প্রতিবাদসহ ৬ দফা দাবীও  তুলে ধরেন তারা।

আন্দোলনকারীদের পক্ষে ডা: রেজাউল হক  জানান, এই দাবীতে আগামী ২৭ তারিখ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত সিলেটের সকল সরকারী প্রতিষ্ঠানে ১ ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে।

অবিলম্বে দাবি না মানলে আরও কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও ঘোষণা দেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত