নিজস্ব প্রতিবেদক

২৯ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৪৮

সাংবাদিক সজল ছত্রীর মাতৃবিয়োগ, ইমজার শোক

ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের সিলেট ব্যুারো ইনচার্জ সজল ছত্রীর মা ও মৃত কমলাকান্ত ছত্রীর স্ত্রী সরলা ছত্রী পরলোকগমন করেছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা ৪৭ মিনিটে তিনি তার নিজ বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগানে বার্ধক্যজনিতকারণে ইহকাল ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ উর্ধ্ব। এছাড়া তিনি ৩ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।

এদিকে সজল ছত্রীর মায়ের মৃত্যুতে শোক জানিয়েছে ইমজার ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)।

এক শোক বার্তায় ইমজার সভাপতি মঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ এক শোকবার্তায় প্রয়াত সরলা ছত্রীর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

আপনার মন্তব্য

আলোচিত