২৩ ডিসেম্বর, ২০১৫ ১৬:২০
সুনামগঞ্জে বনজ সম্পদের উন্নয়ন ও সুষ্ঠ ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্টিত হয়েছে।
জেলা প্রশাসনে উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারের সঞ্চালনায় ও বাংলাদেশ বন ইনস্টিটিউট চট্টগ্রামের বিভাগিয় প্রধান ড. রফিকুল হায়দারের সভাপতিত্বে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্টিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন পরিবেশবাদি, উন্নয়নকর্মী, প্রকৌশলী, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আইনজীবি,সাংস্কৃতিককর্মীসহ জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা।
কর্মশালায় বক্তারা দেশের আর্থসামাজিক উন্নয়নে বনজ সম্পদের উন্নয়ন ও সুষ্ঠ ব্যবহারের বিকল্প নাই উল্লেখ করে বলেন, জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বাঁচতে হলে দেশের প্রতিটি অ লকে বনায়নের আওতায় নিয়ে আসতে হবে। হাওরা অঞ্চলে বর্জপাত, বন্য, খড়াসহ সকল ধরণে প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা হাতিয়ার হিসেবে বনায়ন ও গাছ আমাদের রক্ষা করে থাকে।
তাই বনায়ন ও এর সঠিক রক্ষনাবেক্ষ আজ ও আগমী প্রজন্মের জন্য অত্যান্ত জরুরী বলে মতামত দেন বক্তারা।
আপনার মন্তব্য