নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০১৫ ০১:১৮

সিলেট ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত

সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকার কারণে সিলেট মহানগর ছাত্রলীগের আওতাধীন সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি সাংগঠনিকভাবে নিষ্ক্রিয় থাকার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কমিটি স্থগিত করা হল।

একই সাথে বিজ্ঞপ্তিতে কমিটির নেতৃবৃন্দকে আগামী ১ জানুয়ারি ২০১৬ তারিখের পূর্বে কারণ দর্শানোর নির্দেশও দেওয়া হয়।

কমিটি স্থগিতের এ অবহিতকরণ অনুলিপি বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদককেও পাঠানো হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত