২৫ ডিসেম্বর, ২০১৫ ২২:৪৮
আসন্ন জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফের নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় জগন্নাথপুর মধ্য বাজারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব মতিউর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রয়াত জাতীয় নেতা আলহাজ্ব আব্দুস সামাদ আজাদের ছেলে কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক আজিজুস সামাদ ডন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, মহিলা ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী আবদার হোসেন ভূইয়ার সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছালিক আহমদ ডনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলীয় মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুল মনাফ, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশীদ, অ্যাডভোকেট শফিকুল আলম, সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, আওয়ামীলীগ নেতা হাজী সমছু মিয়া, মিন্টু রঞ্জন ধর, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জুয়েল হোসেন।
অনুষ্ঠানে প্রার্থীসহ অতিথিরদের হাতে ব্যবসায়ীদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাঠের নৌকা তুলে দেন জগন্নাথপুর বাজার কমিটির সেক্রেটারী দিলোয়ার হোসেন।
সভায় বক্তারা বলেন, তৃণমুল গণতন্ত্রকে শক্তিশালী করতে আসন্ন পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করা প্রয়োজন। স্থানীয় সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ আওয়ামীলীগের নেতা। এ জন্য সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীকে নির্বাচিত করতে হবে। জগন্নাথপুর পৌরসভার কাঙ্খিত উন্নয়ন চাইলে নৌকায় ভোট দিতে হবে। এবারের পৌরসভা নির্বাচনে নৌকার বিজয় হলে প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদকে সম্মান দেখানো হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলীয় নেতাকর্মীদের সম্মান রক্ষার্থে ও পৌরসভার কাঙ্খিত উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় নিশ্চিত করতে সর্বস্তরের পৌর নাগরিকদের প্রতি আহবান জানানো হয়।
আপনার মন্তব্য