২৬ ডিসেম্বর, ২০১৫ ১৫:৫২
ফেঞ্চুগঞ্জে কাসিম আলী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে।
আজ শনিবার সকালে আনন্দ র্যালির অনুষ্ঠান উদ্বোধন হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন স্থানীয় সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী।
দুই দিন ব্যাপী ওই অনুষ্ঠানমালায় রয়েছে- স্মারকস্তম্ভ উন্মোচন, আলোচনাসভা,স্মৃতিচারণ, ফটোসেশন, সেচ্ছায় রক্তদান কর্মসূচি, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকরা জানান, উৎসবকে প্রানবন্ত রাখতে তারা কাজ করে যাচ্ছেন। এমন আয়োজন করতে পেরে তারা ব্যাপক আনন্দিত।
আপনার মন্তব্য