২৬ ডিসেম্বর, ২০১৫ ১৬:৩০
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন, 'আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার মার্কা নৌকায় ভোট চাইতে এসেছি। আমি এই এলাকার সন্তান।
আগামী দিনে বড়লেখায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অবশ্যই আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।'
কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন ২৫ ডিসেম্বর বিকেলে মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরে মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরী’র নৌকা মার্কা সমর্থনে গণংসযোগ পরবর্তী পথ সভায় এসব কথা বলেন।
পথ সভায় বড়লেখা উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে এবং সাধরাণ সম্পাদক সাহেদুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী আবুল ইমাম মো. কামরান চৌধুরীর, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ ড. প্রণয় কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল আহাদ, সিলেট জেলা ছাত্রলীগ সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান রণি, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রণি।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি আব্দুল বাছিত রুম্মান, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হামিদুর রহমান শিপলু, সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
আপনার মন্তব্য