২৬ ডিসেম্বর, ২০১৫ ২২:১৫
আগামী ১৬ জানুয়ারি সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। একই দিনে জেলা প্রেসক্লাবের সাধারণ সভাও অনুষ্ঠিত হবে। সিলেট জেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
নির্বাচনী তফসিল অনুযায়ী, ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বিকেল ৩ টা থেকে ৫ টার মধ্যে মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। ২ জানুয়ারি বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মনোনয়ন পত্র জমা দান, ৩ জানুয়ারি মনোনয়ন পত্র বাছাই, ৫ জানুয়ারি বিকেল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহার, ৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টার মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ১৬ জানুয়ারি বেলা ২ টা ৫ টা পর্যন্ত ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।
ওই দিন সকাল ১০ টা থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
ভোট গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে ১৬ জানুয়ারি গণনা শেষে ফল প্রকাশ করা হবে।
জেলা প্রেসক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সমিউল আলম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে থাকবেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা ও সুশাসনের জন্য নাগরিক (সনাক), সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আপনার মন্তব্য