বড়লেখা প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৫ ১৭:০৮

বড়লেখায় অর্থ ছড়ানোর অভিযোগে জামায়াত সমর্থিত প্রার্থীকে জরিমানা

মৌলভীবাজারের বড়লেখায় পৌরসভা নির্বাচনে  জামায়াত সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী খিজির আহমদকে আচরণ বিধি বিধিমালার ১৭’র গ ধারায় ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে কর্মী-সমর্থকদের মাধ্যমে অর্থ ছড়ানোর অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও আচরণ বিধি লঙ্ঘনের দায়ে   আচরণ বিধি বিধিমালা ২০১৫ এর ১৮’র গ ও ঘ ধারায় অনভিপ্রেত গোলযোগ, প্রতিপক্ষ প্রার্থীর ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে বল প্রয়োগের অভিযোগে ৯নং ওর্য়াডের কাউন্সিলর প প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেলে ও সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা আচরণ বিধি ভঙ্গের দায়ে এ দুই প্রার্থীদের বিরুদ্ধে অর্থদণ্ডের আদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা বিধি ভঙ্গের দায়ে প্রার্থীদের জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত