নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর, ২০১৫ ২০:৪৯

গোলাপগঞ্জে বিএনপি মেয়র প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির দলীয় প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

সোমবার বিকেল চারটায় তার নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইশতেহার ঘোষণা করেন।

মাদকমুক্ত, পরিষ্কার ও আধুনিক মডেল শহর গঠন, সন্ত্রাসমুক্ত নগরী গড়াকে প্রাধান্য দিয়ে ২৫ দফার এ ইশতেহার পাঠ করে শোনান তিনি।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমদ চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, মহানগর আহ্বায়ক ডা. শাহরিয়ার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত