দেবব্রত চৌধুরী লিটন, কানাইঘাট থেকে

৩০ ডিসেম্বর, ২০১৫ ০৯:৫১

কানাইঘাটে শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকেই দীর্ঘ লাইন

সিলেটের কানাইঘাটে চলছে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ। সকাল ৮টা থেকে  হিমেল বাতাস উপেক্ষা করে ভোট কেন্দ্রে জড়ো হন কানাইঘাটের ভোটাররা।

সকাল ৯টায় রামপুর বেসরকারি পৌর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল দীর্ঘ লাইনে দাড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। ভোট কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ১৪৮৭টি।

কথা হয় পানির বোতল প্রতীকের  কাউন্সিলর প্রার্থী বদরুল আলমের সাথে। তিনি জানান শান্তিপূর্ণভাবে চলছে এই কেন্দ্রের ভোটগ্রহণ।

ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে আসার সময়ে কথা হয় স্থানীয় বাসিন্দা সুশীল রায়ের সাথে। তিনি জানান ভয় ভীতিহীন পরিবেশে ভোট দিচ্ছেন তারা।

আপনার মন্তব্য

আলোচিত