গোয়াইনঘাট প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৩ ১৭:৩১

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৮ জোয়াড়ি গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে ৮ জোয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিম গোয়াইনঘাট থানা পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় গোয়াইনঘাট থানাধীন ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের অন্তর্গত পুর্নানগর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে খেয়া ঘাটের পাড়ে আব্দুল মনাফের চায়ের দোকানের ভেতর থেকে জুয়া খেলার ৪ বান্ডিল প্লেইং কার্ড ও নগদ টাকাসহ আল আমিন (২৫), রুবেল আহমদ (৩০), গৌছ উদ্দিন (৩২), সমছু উদ্দিন (২৮), শামীম আহমদ (৩৫), আব্বাছ আলী (৩৫), আলিম উদ্দিন (৩০), মাসুক আহমদ (৩৮), জিয়াউর রহমান (২৫) কে গ্রেপ্তার করে।

এ সময় আব্দুল মনাফ (৫৫)নামে একজন পালিয়ে যায়। আসামিদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া  গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ কেএম নজরুল জানান, সংবদ্ধভাবে জোয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জোয়া খেলার সরঞ্জামসহ ৮ জোয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত