জগন্নাথপুর প্রতিনিধি

০৬ মার্চ, ২০২৩ ২২:১৫

মিরপুর ইউনিয়নে সড়কবাতি স্থাপন কার্যক্রমের উদ্বোধন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নকে শতভাগ সড়ক বাতির আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (৬ মার্চ) বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কে ৫০টি সড়কে সড়কবাতি লাগানো হয়।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে এ কার্যক্রম শুরু হয়।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উপ পরিচালক মুহাম্মদ মশিউল আলম, বিশ্বনাথ উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা কিশোরী মোহন মণ্ডল, সংবাদকর্মী একরাম হাসান জুয়েল, মিরপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য হাসনা হেনা প্রমুখ।

মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন জানান, মিরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড দিঘিরপাড় জামে মসজিদ ও পঞ্চায়েতি কবরস্থান সড়কে সড়ক বাতি লাগানোর মধ্যে দিয়ে এ কার্যক্রম শুরু করেছি। পর্যায়ক্রমে মিরপুর ইউনিয়নের সবকটি সড়ক সড়কবাতির আওতায় আনা হবে।

বিশ্বনাথ উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা কিশোরী মোহন মণ্ডল বলেন, জগন্নাথপুর উপজেলার আটটি ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি ইউনিয়নে ৫০টি করে সড়কবাতি লাগানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত