চুনারুঘাট প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৩ ২২:৪৭

চুনারুঘাটে ৪৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের অভিযানে ৪৪ কেজি গাঁজা, নারীসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সাধন মুন্ডা (৪০) হলেন নালুয়া চা-বাগান এলাকার মৃত জয়নাল মুন্ডার পুত্র।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে ৪৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করে।

দুপুরে তাদের হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়। এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক।

আপনার মন্তব্য

আলোচিত