সিলেটটুডে ডেস্ক

০১ জানুয়ারি, ২০১৬ ১৩:২৬

বিপুল পরিমাণ ভারতীয় মদসহ সুনামগঞ্জ থেকে ২ জন গ্রেপ্তার

বিপুল পরিমাণ ভারতীয় মদসহ সুনামগঞ্জের সদর এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

 গ্রেপ্তারকৃত মোঃ সেলিম মিয়া(২৮) নারায়ণতলার আব্দুল জব্বারের পুত্র ও  মোঃ ইসমাইল (৩৮) একই এলাকার মোঃ বাহার আলীর পুত্র।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ১ জানুয়ারি(শুক্রবার) ভোররাতে কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে, অফিসার এএসপি মোহাম্মদ খোরশেদ আলমসহ একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্ততে অভিযান চালিয়ে এদের আটক করে।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ছিল  ৪৭ (সাত চল্লিশ) বোতল অফিসার্স চয়েস ও ৩৩  (তেঁতত্রিশ) বোতল হোয়াইট মিসচেফ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১,৪৬,০০০/- টাকা।  উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়কে সুনামগঞ্জ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত