১০ মার্চ, ২০২৩ ১৭:১০
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সব সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এরআগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজি মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দপ্তর সম্পাদক রুকন উদ্দিন, যুবলীগ নেতা আবুল কাশেম, উপসহকারী প্রকোশলী কর্মকর্তা জসিম উদ্দিন, অফিস সহকারী রফিক মিয়া, ফায়ার সার্ভিসের লিডার কামাল পাশা, সাব অফিসার সাইদুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ তাহিরপুর এপি প্রোগ্রাম অফিসার মো. মহসিন খানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণ ছাড়াও ভৌগলিক অবস্থানগত কারণে আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়। আমরা যদি পূর্বপ্রস্তুতি গ্রহণ করতে পারি তাহলে এসব দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা সহজ হবে।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা বলেন, জলবায়ু পরিবর্তন আরও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোন দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে।
আপনার মন্তব্য