১২ মার্চ, ২০২৩ ২৩:১৭
সুনামগঞ্জের ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ৩ দিনব্যাপী বার্ষিক স্কাউট ক্যাম্পিং ও আবাসিক দীক্ষা অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে।
রোববার (১২ মার্চ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আজাদের সভাপতিত্বে ও স্কাউটের বিদ্যালয় ইউনিট লিডার মোহাম্মদ দেলোয়ার হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি পুলিন চন্দ্র রায়। স্বাগত বক্তব্য দেন প্রশিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল হক।
আপনার মন্তব্য