১২ মার্চ, ২০২৩ ২৩:২৮
হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় হেলেনা (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি মাধবপুর পৌরসভা ৩নং ওয়ার্ডের আজিজ মিয়া স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে ঢাকা থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দিলে দুমড়ে-মুচড়ে যায় বাহনটি। ওই সময় টমটমে থাকা এক নারী ও টমটম চালক গুরুতর আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলেনা নামে নারীকে মৃত্যু বলে ঘোষণা করেন। টমটম চালক নুর আলম চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাঈনুল ইসলাম সততা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।
আপনার মন্তব্য