বানিয়াচং প্রতিনিধি

১২ মার্চ, ২০২৩ ২৩:৫৮

হবিগঞ্জে দেশ রূপান্তর পত্রিকার জন্মদিন পালিত

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে হবিগঞ্জে দৈনিক দেশ রূপান্তর পত্রিকায় ৪র্থ বর্ষ পূর্তি পালিত হয়েছে।

রোববার (১২ মার্চ) দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমেদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামসুল হুদা, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সভাপতি প্রদীপ দাশ সাগর।

স্বাগত বক্তব্য দেন দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী। বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুজ জাহের, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, প্রবীণ সাংবাদিক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজীদ সরদারসহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আলোড়ন সংবাদ পরিবেশন করে অল্প দিনের মধ্যেই দেশ রূপান্তর পাঠকের মনে সারা জাগিয়েছে। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা তাই শুধু নেতিবাচক সংবাদ নয়, ইতিবাচক সংবাদ পবিবেশন করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করতে হবে। একই সাথে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সমাজে বিদ্যমান দুর্নীতির চিত্র জনগণ ও সরকারের কাছে তুলে ধরারও আহবান জানান তারা।

আলোচনা শেষে জেলা প্রশাসক ইশরাত জাহান মুক্তিযোদ্ধা আব্দুজ জাহের ও গোলাম মোস্তফা রফিককে কেক কেটে মুখে তুলে দেন।

আপনার মন্তব্য

আলোচিত