সিলেটটুডে ডেস্ক

১৬ মার্চ, ২০২৩ ০১:৪৯

বঙ্গবন্ধুর জন্মদিনে সিলেটে শিশু ম্যারাথন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিলেটে অনুষ্ঠিত হবে শিশু ম্যারাথন।

শুক্রবার (১৭ মার্চ) ৫ থেকে ১৩ বছর বয়েসী শিশুদের নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করেছে সিলেটের শিশুদের কারাতে শিক্ষা প্রতিষ্ঠান এলিট কারাতে স্কুল। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে সিলেট রানারস কমিউনিটি।

নগরের আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিতব্য শিশু ম্যারাথনে অংশ নেবে সিলেট ও ঢাকার প্রায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১০০ জন প্রতিযোগী।

শুক্রবার সকাল ৬.৩০ ঘটিকায় তিনটি বয়স ও দূরত্ব ভিত্তিক বিভাগে শিশু প্রতিযোগীরা অংশ নেবে।

বিভাগগুলো হলো— ৫ থেকে ৭ বছর: ৫০০ মিটার; ৮ থেকে ১০ বছর: ৭৫০ মিটার; ১১ থেকে ১৩ বছর: ১ কিলোমিটার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলার মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী।

আপনার মন্তব্য

আলোচিত