১৬ মার্চ, ২০২৩ ১৯:০৭
সিলেটের গোয়াইনঘাটে পশ্চিম লাখেরপাড় গ্রামের আব্দুস ছাত্তার ও কুদ্দুসের বাড়ীতে বৃহস্পতিবার দুপুর ১২টায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায়। মুহুর্তেই তা ছড়িয়ে পড়ার উপক্রম হলে মানুষজনের মধ্যে আতঙ্ক শুরু হয়।
খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যান পুলিশ সদস্যরা। থানার এস.আই এমরুল কবির, এএসআই মশিউরসহ পুলিশ সদস্যরা তৎপর হন। এদিকে ফোর্স মাধ্যম অবহিত হয়ে ফায়ার সার্ভিস জৈন্তাপুর ষ্টেশনে টেলিফোনে বার্তা পাঠান এবং জাফলংয়ের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ রাখতে পল্লী বিদ্যুৎয়ে ফোন করে দ্রুত ঘটনাস্থলে যান থানা অফিসার ইনচার্জ কে.এম নজরুল। স্থানীয়দের এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দুটি ঘর সহ আশপাশের বসবাসরত মানুষের ঘর বাড়ী যান মাল রক্ষায় উদ্যোগ নেন।
ইউনিয়ন যুবলীগ নেতা মুস্তাফিজুর রহমান লিলু জানান, লাখেরপাড় গ্রামের আব্দুল কুদ্দুস এবং আব্দুস ছাত্তারের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে পুরো গ্রাম। পুলিশ সদস্যদের ভূমিকায় ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের অংশগ্রহণে এমন মানবিক কাজ সহজে করা গেছে।
থানা অফিসার ইনচার্জ কে.এম নজরুল জানান, যেকোন দুর্যোগ দুর্ভিপাকে কাজ করা আমাদের দায়িত্ব। জাফলংয়ে অগ্নি কান্ডের ঘটনায় দ্রুত উদ্যোগ নেয়ায় কোন ধরনের প্রাণহানি ছাড়াই স্থানীয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। জনগণের জন্য সেবক হয়ে কাজ করার অভিপ্রায় নিয়েই আমরা মাঠে আছি।
আপনার মন্তব্য