হবিগঞ্জ প্রতিনিধি

২০ মার্চ, ২০২৩ ১৫:৩১

হবিগঞ্জে বিদেশি মদসহ আটক ২

হবিগঞ্জে বিদেশি মদের চালানসহ জামাল আহমেদ (৪৮) ও আলী আহম্মেদ (৩৫) নামে দুইজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২০ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, সিলেটের কচি মিয়ার ছেলে জামাল আহমেদ ও কলিম উল্লার ছেলে আলী আহম্মেদ।

এসপি জানান, রোববার রাতে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় চারটি কার্টুনে থাকা বিভিন্ন ব্যান্ডের ১৫০ বোতল বিদেশি মদসহ জামাল ও আহম্মেদকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযান টের পেয়ে আরও দুইজন পালিয়ে গেছেন। জব্দ করা ১৫০ বোতল মদের বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের কাছে থেকে একটি পিকআপভ্যানও জব্দ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত