২২ মার্চ, ২০২৩ ১৭:৫০
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় চতুর্থ পর্যায়ে আরও ১৪৮টি গৃহহীন পরিবারের হাতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর উপহারের জমি ও ঘর পেয়ে আনন্দে আত্মহারা উপকার-ভোগীরা। ঘরের মালিকানার কাগজপত্র যখন হাতে তখন অশ্রুসিক্ত নয়নে আনন্দের ছাপ দেখা গেছে ভূমিহীন পরিবারগুলোর মুখ জুড়ে।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন কর্তৃক জমি ও গৃহ হস্তান্তর উপলক্ষে বুধবার (২২ মার্চ) সকালে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব।
এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য