কমলগঞ্জ প্রতিনিধি:

২৬ মার্চ, ২০২৩ ২২:০৭

কমলগঞ্জে হত্যা মামলার আসামি আটক

মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে (৩৪) আটক করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

শনিবার (২৫ মার্চ) রাতে উপজেলারর ভানুগাছ লংগুরপাল থেকে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

আটককৃত আলাউদ্দিন শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা গ্রামের বাসিন্দা ও একই গ্রামের কাছুম আলীর ছেলে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে কমলগঞ্জ থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে শ্রিমঙ্গল থানায় দুটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামল রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম বলেন, দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আটক করে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত