ওসমানীনগর প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৩ ০২:৪৪

ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার বিকাল ৫টায় ওসমানীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামিম আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আপ্তাব আহমদ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদাল মিয়া, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উছমানপুর ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ বদরুল, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি জুবায়ের আহমেদ শাহীন, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবেল আহমেদ সেকেল, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলকসহ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে জাতির সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। এবং অনুষ্ঠান শেষে তাদের সবাইকে নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

আপনার মন্তব্য

আলোচিত