মাধবপুর প্রতিনিধি

২৭ মার্চ, ২০২৩ ১৮:৩০

মাধবপুরে চা বাগানের মন্দিরে ভাংচুর

হবিগঞ্জের মাধবপুরের মন্দিরে শিবলিঙ্গ ভেঙ্গে ফেলেছে দুর্বত্তরা। রবিবার রাতে তেলিয়াপাড়া চাবাগান এ ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলী  ও মাধবপুর উপজলা নির্বাহী অফিসার মনজুর আহসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

চা বাগানের শ্রমিকদের ধারণা, ধর্মীয় উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে কোন উগ্রবাদি গোষ্টি এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার পর থেকে চা বাগানের সাধারন শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

এ ঘটনায় উৎসব কমিটির সভাপতি নিরাধ পান মাধবপুর থানায় সোমবার দুপুরে একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযাগে তিনি উল্লেখ করেন, রবিবার দিবাগত রাতে তেলিয়াপাড়া চা বাগানের শিব মন্দিরে শিবলিঙ্গ এবং বাৎসরিক উৎসবের সাজ সজ্জার ধর্মীয় লেখা সম্বলিত বিভিন্ন উপকরন ভেঙ্গে ফেলেছে। তাদের ধারনা ধর্মীয়  উগ্রবাদি কান গোষ্টি আতংক সৃষ্টির করার জন্যে মন্দিরে শিবলিঙ্গ ও উৎসবের উপকরন ভেঙ্গে ফেলেছে।

বাগানের সভাপতি খোকন পানতাতী বলেন, এ ঘটনায় বাগানের সাধারণ শ্রমিকরা ব্যতিত হয়েছেন। তাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলন, সিসি ক্যামরার ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ সক্রিয় রয়েছে।

উপজলা নির্বাহী অফিসার মনজুর আহসান বলন, ধর্মীয় উৎসবের জন্যে সরকারি ভাবে অনুদান প্রদান করা হয়েছে।

পুলিশ সুপার এস এম মুরাদ আলী বলন, চা বাগান যাতে ধর্মীয় উৎসব শান্তিপূর্ন ভাবে পালন করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত