জগন্নাথপুর প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২৩ ১২:৩১

জগন্নাথপুরে স্বামীর উপর রেগে কীটনাশক পানে স্ত্রীর মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্বামীর উপর রাগ করে বিষপানে ফুল পরী বেগম (৪৫) নামের এক নারীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ওই নারী উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আশিক আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যায় তুচ্ছ বিষয়ে স্বামীর সাথে রাগ করে ৪ সন্তানের জননী ফুল পরী বেগম পরিবারের সদস্যদের অগোচরে কীটনাশক পান করেন। পরে তিনি ছটফট করতে থাকলে, তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্ত শেষে গতকাল রোববার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত