০৩ এপ্রিল, ২০২৩ ১৯:৩৫
মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে এই প্রতিযোগিতা হয়।
অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ দক্ষিণভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। একই অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘের আজীবন সদস্য মঞ্জুর কাদের চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে ১৬ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ দক্ষিণভাগের প্রতিষ্ঠাতা সদস্য কৃপাময় পাল।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী।
বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ জায়েদ আহমদ, নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, জুড়ী শাহ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির উদ্দিন, দক্ষিণ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আজির উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব কাদের চৌধুরী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ দক্ষিণভাগের সদস্য রঞ্জিত কুমার পাল।
মুল বক্তব্য উপস্থাপন করেন অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিক সংঘ দক্ষিণভাগের সাধারণ সম্পাদক আব্দুস সত্তার।
প্রতিযোগিতার বিচারক ছিলেন বড়লেখা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অরুন কুমার চক্রবর্ত্তী, বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ এএফএম ইউছুফ আলী।
মডারেটর ছিলেন নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোশারফ হোসেন সবুজ।
আপনার মন্তব্য