বিশ্বনাথ প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৩ ১৮:৪৩

বিশ্বনাথে প্রবাসী আ’লীগ নেতার খাদ্যসামগ্রী বিতরণ

যুক্তরাজ্যের পোর্টস মাউথ আওয়ামী লীগের সহসভাপতি সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজিরগাঁওয়ের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সমুজ আলীর অর্থায়নে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে গ্রামের শামীম আহমদের বাড়িতে আনুষ্ঠানিকভাবে কাজিরগাঁও এলাকার ৭০টি পরিবারের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, আলু, সায়াবিন তেল, ছোলা ও খাজুর।

সভায় বক্তারা বলেন, যুক্তরাজ্য আওযামী লীগ নেতা আলহাজ¦ মুজ আলী গরিবের বন্ধু। তিনি যেকোন উৎসব কিংবা দুযোর্গে বৃহত্তর সিলেটের অসহায় মানুষের পাশে দাঁড়ান। পবিত্র এই রমজান মাসেও তিনি বিশ্বনাথসহ সিলেটের অসহায় মানুষের জন্য ১০লাখ টাকা বাজেট ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় কাজিরগাঁওসহ বিশ্বনাথ ও সিলেটের বিভিন্ন এলাকায় রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি প্রবীণ ব্যক্তিত্ব মর্তুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরনী সভায় বক্তব্য রাখেন কাজিরগাঁও পুরাতন জামে মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি আরজু মিয়া, কোষাধ্যক্ষ শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, মাদ্রাসা শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম ও কাজিরগাঁও নতুন মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে সমুজ আলীর অসুস্থ মেয়ের সুস্থ্যতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন কাজিরগাঁও পুরনাতন জামে সজিদের ইমাম মাওলানা হুসাইন আহমদ। এসময় গ্রামের মুরব্বী আমির আলী, হারিছ আলী, আনছার আলী, আব্দুন নুর, বশির মিয়া, আব্দুল হামিদ, রফিক মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত