১২ এপ্রিল, ২০২৩ ০২:০৩
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও দীর্ঘায়ু কামনায় সুনামগঞ্জের তাহিরপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) উপজেলার শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে সুলেমানপুর বাজারে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শ্যামল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মেহেদী হাছান উজ্জ্বল।
বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হুদা, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, শ্রীপুর (দক্ষিণ) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল হক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তোজাম্মিল হক নাছরুম, যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল, সদস্য সচিব আসাদুজ্জামান মুন্না, শাহীন আলম, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি চয়ন আহমেদ, সহ-সভাপতি তালহা আহমেদ প্রমুখ।
আপনার মন্তব্য