শ্রীমঙ্গল প্রতিনিধি

১৩ এপ্রিল, ২০২৩ ২০:১৪

শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৫০ মেধাবী শিক্ষার্থীকে ট্যাব উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর ১২ টায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন স্মার্ট নাগরিক গঠনে জনশুমারী ও গৃহগণনা ২০২১ প্রকল্প হতে মাধ্যমিক পর্যায়ের নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ট্যাব তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা অমলেন্দু সূত্রধরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলাআওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।

এ সময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১ থেকে ৩য় রোল নং এর অধিকারী স্টুডেন্টদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব তুলে দেয়া হয়।

এ সময় বক্তারা বলেন, এটি আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যেমন ভূমিকা রাখবে তেমনি শিক্ষার্থীদের মধ্যে মেধার উৎকর্ষ বিকাশ প্রতিযোগিতাও বাড়বে।

আপনার মন্তব্য

আলোচিত