১৪ এপ্রিল, ২০২৩ ১৩:৩৩
বিএনপি চেয়ারপারসন খারেদা জিয়ার উপদেষ্ঠা তাহসিনা রুশদির লুনা বলেছেন, বর্তমান সরকার গুম খুনের মাধ্যমে অবৈধ ভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। গনতান্ত্রিক রাষ্ট্র হলেও একনায়কতন্ত্রের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলেও সরকারের কোন কাজে সমালোচনা করলে বিএনপি ও অঙ্গ সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষকে গুম,সাজানো রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে জেলে আটকে রাখা হচ্ছে। আওয়ামী লীগ বিগত তিন মেয়াদের প্রথমটিতে তত্বাবধায়ক সরকারের সাথে হাত মিলিয়ে ক্ষমতা দখল, পরবর্তীতে ভোট চুরি আর সর্বশেষ জোর করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা দখল করে সারা দেশে লুটপাঠের রাজনীতি খায়েম করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষামতায় ঠিকে থাকতে সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতা-কর্মীদের গুম করার পাশাপাশি বিচারবহির্ভূত হত্যা এবং সাজানো মামলায় হয়রানীর কারনে সাধারণ মানুষ আজ দিশেহারা। নিরপক্ষ সরকারের অধিনে আগামী সংসদ নির্বাচন পরিচালনার দাবিতে দেশের কৃষক শ্রমিকসহ সকল শ্রেনীপেশার মানুষ আজ ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছে। সেই আন্দোলনে গন আন্দোলনে পরিনত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহব্বান লুনা।
তিনি বৃহস্পতিবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার কাশিকাপন আধুনিক কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন,কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দন মিলন।
উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ ও সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হেকিম, ছয়দুল ইসলাম রেনু, আব্দুল রউফ আব্দুল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মানিক মিয়া, শাহিন মিয়া, আলী আছগর ফয়েজ, এসএম মাসুদ আহমদ, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল জমির, সহ-সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, কোষাধক্ষ্য আরিফ আহমদ আরুক, উপজেলা বিএনপি নেতা এমাদ উদ্দিন লিলু, আব্দুল মালেক, সৈয়দ শামীম মুনিম, সৈয়দ মোফাজ্জল আলী, আমীর আলী, আবু জাফর, জাহেদুল ইসলাম খান, কয়েছ আহমদ চৌধুরী প্রমুখ।
আপনার মন্তব্য