বানিয়াচং প্রতিনিধি

০৪ জানুয়ারি, ২০১৬ ১৮:১৭

বানিয়াচংয়ে ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠাবার্র্ষিকী পালিত হয়ে সোমবার। এ উপলক্ষে বানিয়াচং উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। 

সোমবার সকাল ১১টায় বানিয়াচং বড়বাজার থেকে ঢোলবাজনা সহকারে বর্ণাঢ্য র‌্যালি বাহির করা হয়।

র‌্যালিটি বড়বাজার থেকে শুরু হয়ে ৫/৬নং বাজার, নতুনবাজার,জনাব আলী ডিগ্রি,উপজেলার বিভিন্ন গুরুত্বপুর্ণ পয়েন্ট অতিক্রম করে শহীদ মিনার এসে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আব্দুল হালিম সোহেলের সভাপতিত্বে সাধারন সম্পাদক এমদাদুল হাছান শাহিনের পরিচালনায় বক্তব্য রাখেন,বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,যুবলীগের সহ-সভাপতি ছায়েব আলী,কলেজ ছাত্রলীগ সভাপতি রফিকুল ইসলাম মাসুদ।

উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা রায়হান, রাজু, সাহিদুর, শাহিন, অপু, ইন্দ্র, হাসান, মিঠু, আবিদ, রাসেল, সেজু, আকাশ পান্ডে, রুবেল, সুমন, হৃদয়সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মীবৃৃন্দ।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তৎকালীন পাকিস্তান সরকারের চাপিয়ে দেয়া রাষ্ট্রভাষা উর্র্দুর বিরুদ্ধে অবস্থান নিতেই সেদিন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের যাত্রা শুরু হয়।

বাংলা ও বাঙ্গালীর স্বাধীনতা অর্জনই ছিল ছাত্রলীগের মূর লক্ষ্য।প্রতিষ্ঠার পর ১৯৪৮সালে রাষ্ট্রভাষার বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা।এর পর ‘৫২-র ভাষা আন্দোলন, ‘৬২-র শিক্ষা আন্দোলন,‘৬৬-র ছয়দফা আন্দোলন,‘৬৯-র গণঅভ্যুত্থান,‘৭১-র মুক্তিযুদ্ধ ও ‘৯০-র স্বৈরাচাবিরোধী আন্দোলনসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী এ সংগঠনের ভূমিকা ছিল অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল।

আপনার মন্তব্য

আলোচিত