সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৬ ০০:২৯

শেখ হাসিনার আলীয়া মাঠের সমাবেশ সফল করুন : মিছবাহ উদ্দিন সিরাজ

বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ বলেছেন, বাংলাদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী, সে ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনাকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। আগামী ২১ জানুয়ারী বাংলাদেশের উন্নয়নের নেত্রী জাতির জনকের কণ্যা জননেত্রী শেখ হাসিনা সিলেট আসছেন এবং তিনি সিলেটের ঐতিহ্যসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভা প্রধান অতিথির বক্তব্য রাখবেন সেই জনসভাকে জনসম্রদ্রে পরিণত করার দায়িত্ব সিলেটবাসীর।

বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারী সিলেট আগমন উপলক্ষে বুধবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের উদ্যোগে ও অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে কার্যকারী কমিটির জরুরী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা সাবেক সংসদ সৈয়দা জৈবুন্নেছা হক, এডভোকেট শাহ ফরিদ আহমদ, শুয়েব আহমদ চৌধুরী, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, হুমায়ুন ইসলাম কামাল, এডভোকেট শাহ মোশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, ফারুক আহমদ, আবু জাহিদ, সৈয়দ এপতার হোসেন পিয়ার, এডভোকেট রঞ্জিত সরকার, কবির উদ্দিন আহমদ, এমাদ উদ্দিন মানিক, ডা. আরমান আহমদ শিপলু, জগলু চৌধুরী, লুকমান উদ্দিন চৌধুরী, নুরুল আমীন, মোঃ ইব্রাহিম, মোহাম্মদ আব্দুল্লাহ এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, সৈয়দ মিছবাহ উদ্দিন, হাজী মইনুল ইসলাম, শহিদুর রহমান শাহিন. আসমা কামরান, এডভোকেট আজমল আলী, শ্রমিকলীগের জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীমুর রশিদ চৌধুরী, কৃষক লীগের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামছুল ইসলাম, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, শেখ আজাদ, জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাধারণ সম্পাদক এম রায়হান ।

সভা থেকে জননেত্রী শেখ হাসিনার সিলেট সফল ও আলীয়া মাদ্রাসা মাঠের সমাবেশ সফল করার লক্ষ্যে সিলেটের প্রত্যোকটি উপজেলা, পৌর, ইউনিয়ন, মুক্তিযোদ্ধা, ওয়ার্ড সহ সর্বস্থরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার জন্য আহবান জানানো হয়।

সভায় জননেত্রী শেখ হাসিনার সিলেট সফর ও জনসমাবেশ সফল করার লক্ষ্যে একটি উপকমিটি গঠন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত