০৭ জানুয়ারি, ২০১৬ ০১:৩৮
চাঁদা না পেয়ে সিলেট নগরীর একটি রেস্টুরেন্ট ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেল ৩টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাহার রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারীসহ ৩ জন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
রেস্টুরেন্টের মালিক রায়হান আহমদ জানান, বেশ কিছুদিন থেকে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় তারা রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ ঘটনায় আমিসহ রেস্টুরেন্টের দুই কর্মচারী আহত হন।
সিলেট মহানগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আপনার মন্তব্য