০৭ জানুয়ারি, ২০১৬ ১৩:২৬
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় কামারগাঁও গ্রামে (চুরের গ্রামে) পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে আবদুর জলিল মিয়া (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিক এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ জন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারগাঁও গ্রামের (চুরের গ্রামের) গিয়াস উদ্দিনের ছেলে তাহের মিয়ার সঙ্গে একই গ্রামের মোন্নাফ মিয়ার ছেলে আব্দুল জলিল মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই জলিল মিয়া মারা যান।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে ও ওয়ারেন্টভুক্ত আসামী। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মন্তব্য