০৮ জানুয়ারি, ২০১৬ ১৪:২২
জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট জেলা শাখার সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল মুর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে নগরীর কুয়ারপাড়স্থ তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শাকিল মুর্শেদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মন্তব্য