নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০১৬ ১৭:৩১

ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী

সিলেট ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সিলেট সফরে এসে এই ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটি জানিয়েছেন সিলেট আওয়ামী লীগের নেতারা।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে বুধবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। দুপুরে নগরীর একটি হোটেলে এ সংবাদ সম্মেলন করা হয়।


বৃহস্পতিবার সকালে সিলেট আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সিলেট আলীয়া মাদরাসা মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি।


ওই জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন সিলেট আওয়ামী লীগের নেতারা।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, ‘বিগত ৭ বছর আওয়ামী লীগ সরকার সারা দেশের ন্যায় সিলেটে বাপক উন্নয়ন করেছে। বর্তমানেও উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।’

আগামীকালের আলীয়া মাঠের জনসভা সম্পের্কে আওয়ামী লীগ নেতারা বলেন, ‘ওই জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। তাঁর বক্তব্য শুনতে সিলেটের চারটি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে সাধারণ মানুষ জনসভায় উপস্থিত হবেন। ওই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত