বিয়ানীবাজার প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৬ ১৭:৪২

বিয়ানীবাজার বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গ্রেফতার

সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গোডাউনবাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলাসহ একাধিক মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বদরুজ্জামান ও উপপরিদর্শক (এসআই) বেলায়েত উল্লাহ একদল পুলিশ নিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ পিপিএম বলেন, বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত