বিশ্বনাথ প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৭

হত্যা মামলায় আটক মাদ্রাসা প্রিন্সিপাল’র মুক্তির দাবিতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল

সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র সালমান হত্যার প্রকৃত খুনিদের শাস্তি ও হত্যা মামলায় ষড়যন্ত্রমুলকভাবে গ্রেফতার করা মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষকের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার বিকেলে প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ ও শিক্ষক বশির আহমদের মুক্তির দাবি জানেিয় পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের ব্যনারে বিক্ষোভ মিছিল ও জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা কৃর্তৃপক্ষ মানববন্ধন কর্মসূচিপালন করেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সেক্রেটারী জেনারেল, জামিয়া মাদানিয়ার প্রিন্সিপাল, মাসিক আল ফারুক সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ ও জমিয়তে উলামা বিশ্বনাথ শাখার অর্থ সম্পাদক মাওলানা বশির আহমদকে গ্রেফতার করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, কল্পনাপ্রসূত ও অনুমাননির্ভর। ষড়যন্ত্রমুলকভাবে গ্রেফতার জমিয়ত নেতা শিব্বীর আহমদ ও বশির আহমদকে নি:শর্তভাবে মুক্তি এবং সালমান হত্যার প্রকৃত খুনিদের দ্রুত বিচারের সম্মুখিন করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।

স্থানীয় বাসিয়া ব্রিজের উপর আয়োজিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা কামরুল ইসলাম ছমির। মাওলানা হাসান হাসান বিন ফাহিমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, শায়েখুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান, মাওলানা সামছুল ইসলাম, মাওলানা আব্দুল মতিনসহ অনেকে।

একই সময়ে ছাত্র জমিয়ত ও যুবজমিয়তের বিক্ষোভ মিছিলটি নতুন বাজারের রামপাশা স্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে গিয়ে শেষ হয়। উপজেলা যুব জমিয়তের আহবায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদের পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তি প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানা ছাত্র জমিয়তের সেক্রেটারী মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা সাদ উদ্দীন আহমদ, নাওশাদ আহমদ, ওলীউর রহমান, ছাত্র জমিয়ত নেতা জাকির চৌধুরী, মুখতার হোসাইন প্রমুখ।

 

আপনার মন্তব্য

আলোচিত