বিশ্বনাথ প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০১৬ ২২:১১

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিশ্বনাথে আ’লীগের পৃথক মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমণকে স্বাগত জানিয়ে পৃথক মিছিল করেছে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকেল ৪টায় উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব পংকি খান ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের নেতৃত্বে স্বাগত মিছিল বের করা হয়। এর আগে বিকেল ৩টায় উপজেলা আ’লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মজম্মিল আলী ও যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরোজ আলীর নেতৃত্বে স্বাগত মিছিল বের করা হয়।

পৃথকভাবে বের করা ওই মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসিয়া ব্রিজে গিয়ে পথ-সভায় মিলিত হয়।

উপজেলা আ’লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যানের উপস্থাপনায় মিছিল পরবর্তি পথ-সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমদ সেবুল, আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ বদরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবদুল মালিক সুমন, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

এরআগে উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মজম্মিল আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাবেক আহবায়ক ছয়ফুল হক, সাবেক সহ-সভাপতি ফখরুল আহমদ মতছিন, সাবেক যুগ্ম-সম্পাদক এএইচএম ফিরোজ আলী, আ’লীগ নেতা মাহবুবুর রহমান লিলু, যুবলীগ নেতা শাহ আলম খোকন, রুহেল খান, ছাত্রলীগ নেতা পার্থ সারতী দাশ পাপ্পু।

আপনার মন্তব্য

আলোচিত