২১ জানুয়ারি, ২০১৬ ১৫:৫৮
সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আয়োজনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস.এম জাকির বলেছেন, বাউল শাহ আবদুল করিম দেখে যান আমরা আগের চেয়ে অনেক উন্নত দিন কাটাচ্ছি।
বাউল সম্রাট শাহ আবদুল করীমের 'আগে কি সুন্দর দিন কাটাইতাম' গানের উদ্ধৃতি টেনে তিনি এ কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামীলীগের জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বাঙালি জাতি হারতে জানে না। আত্মবিশ্বাসী হয়ে আত্ম মর্যাদা নিয়ে বিজয় ছিনিয়ে এনেছিল একাত্তরে।
এ সময় জাকির আরো বলেন, বিভিন্ন সময়ে দেশের মানুষ দেশের নেতৃত্ব নির্বাচনে ভুল করেনি। বঙ্গবন্ধু বাঙালির মুক্তি দিয়েছিলেন আজ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে অর্থনৈতিক মুক্তির দিকে নিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য